[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

নিরাপত্তা চেয়ে ভোটের আগের রাতে জিডি করলেন মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩ এএম

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি রমনা থানায় এ জিডি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান।


জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জানুয়ারি থেকে তার প্রচারণা শুরুর কথা থাকলেও নানা হুমকি ও নারী সমর্থকদের হয়রানির কারণে স্বাভাবিকভাবে প্রচার চালানো সম্ভব হয়নি। তার দাবি, ঢাকা-৮ আসনটি ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত এবং এখান থেকে অতীতে কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। এবারের নির্বাচনে তিনি একমাত্র নারী প্রার্থী বলেও জিডিতে উল্লেখ করেন।


তিনি আরও জানান, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন এবং স্পেশাল ব্রাঞ্চকেও জানান। তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা পাননি বলে অভিযোগ করেন।


জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজনীয় সুরক্ষা না দেওয়া হলে তা দায়িত্বে অবহেলার শামিল হবে বলেও দাবি করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর