[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

কোনো দল বা প্রতীককে সমর্থন দেয়নি ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭ পিএম

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

এ উপলক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইনকিলাব মঞ্চ।


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, তারা কোনো রাজনৈতিক দল বা নির্বাচনী প্রতীকের পক্ষে অবস্থান নিচ্ছে না।


পোস্টে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নিজ নিজ আসনে সৎ, যোগ্য ও জনস্বার্থে কাজ করতে সক্ষম প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়ে বিবেচনা করতে হবে।

পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আহ্বান জানানো হয়।
সংগঠনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর