[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিকাশে অর্থ পাঠিয়ে ভোটে প্রভাবের অভিযোগ, প্রশ্ন তুললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ১:২৮ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ড কি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘনের মধ্যে পড়ে না?

এক প্রতিক্রিয়ায় রিজভী বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে নানা কৌশল নেওয়া হচ্ছে। তার মতে, ভোটের আগে অর্থ বিতরণ বা আর্থিক প্রলোভন দেখানো গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।


তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনকে গ্রহণযোগ্য রাখতে কঠোর নজরদারি নিশ্চিত করা।

এসআর

সম্পর্কিত খবর