[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ৯:১৭ এএম

ফাইল ছবি

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

 এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্স খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।

সেই চিঠিতে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক, নার্সসহ আত্মীয়-স্বজনদের নামও উল্লেখ করা হয়েছে।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়াকে লং ডিস্ট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুল্যান্সে প্রথমে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হবে।

জাহিদ হোসেন আরও জানান, “ম্যাডামের শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে দ্রুততম সময়ে তাকে বিদেশে নিয়ে যেতে আমরা প্রক্রিয়া শুরু করেছি।

এর অংশ হিসেবে এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়ার জন্য যোগাযোগ চলছে।”

শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম গুলশানের বাসায় আগের মতোই মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হবে।

 

এসআর

সম্পর্কিত খবর