[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জুলাই যোদ্ধাদের জন্য পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৬:০০ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই যোদ্ধাদের কল্যাণে একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে।

এই বিভাগটি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের দেখভাল এবং তাদের কল্যাণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থন পেলে আগামী দিনে সরকার গঠনে সক্ষম হবে বলে তারা আশাবাদী।


বক্তব্যে তিনি বলেন, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন, তাদের কষ্ট লাঘবে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই লক্ষ্যেই আলাদা ডিপার্টমেন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর