[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ৭:৫৫ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এস এম হুমায়ুন কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর সর্বনিম্ন ৭–৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি প্রস্তুত করা সম্ভব হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন, সেটিও প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, আজই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন। একই সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।

এসআর

সম্পর্কিত খবর