[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নুরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

সংগৃহীত ছবি

বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে।

আজ বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্বাচনী আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে।

তবে সমঝোতা হলেও গণ অধিকার পরিষদ নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়েই নির্বাচনে অংশ নেবে।


তিনি আরও জানান, ৩০০ আসনেই আমাদের প্রার্থী থাকবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের সব প্রার্থী দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এসআর

সম্পর্কিত খবর