[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৮ আষাঢ় ১৪৩৩

সংসদ নির্বাচনের তফশিল সংশোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ৬:০৩ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আংশিক সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশোধিত তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে।

আগে আপিলের সময় নির্ধারিত ছিল ৫ থেকে ১১ জানুয়ারি, যা পরিবর্তন করে ৫ থেকে ৯ জানুয়ারি করা হয়েছে।
অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে।

পূর্বে নির্ধারিত ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে এখন আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এদিকে, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য হাতে রয়েছে আর মাত্র ১০ দিন।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন।

পরবর্তীতে ১৮ ডিসেম্বর তফশিলসংক্রান্ত প্রজ্ঞাপনে কিছু সংশোধন আনে নির্বাচন কমিশন।

এসআর

সম্পর্কিত খবর