[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন-শীর্ষে কোন দেশ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৩১০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়।

ইসির তথ্য অনুযায়ী—

  • মোট নিবন্ধিত: ২,০০,৩১০ জন
  • পুরুষ ভোটার: ১,৮১,১০৮ জন
  • নারী ভোটার: ১৯,২০২ জন
  • কোন দেশ থেকে সবচেয়ে বেশি আবেদন?

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ আবেদন এসেছে সৌদি আরব থেকে—

  • সৌদি আরব: ৪০,৭৬৬ জন
  • যুক্তরাষ্ট্র: ১৯,২২৮ জন
  • তৃতীয় সর্বোচ্চ আবেদন: ১১,৪৬৫ জন (দেশের নাম ইসির আপডেটে উল্লেখ নেই)২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ

প্রবাসী বাংলাদেশিরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারবেন। এর আগে ইসি জানিয়েছিল, বিভিন্ন দেশের প্রবাসীদের সুবিধার্থে অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৮ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে; পরবর্তীতে সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর