[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানকে দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ৮:১২ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে আগ্রহ জানালে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই তার জন্য ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন আনুষ্ঠানিক স্ট্যাটাসে অবস্থান করছেন, সরকার সে বিষয়ে নিশ্চিত নয়। তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে বাধা দেবে—এটিকে অস্বাভাবিক মনে করেন না বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তার সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের তাল মিলিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যকার ওয়ার্কিং রিলেশন দ্রুত স্বাভাবিক হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রসঙ্গে তিনি বলেন, তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়া হয়নি। তাকে ফেরত আনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ফেরত না দিলেও ঢাকা–দিল্লি সম্পর্ক বাধাগ্রস্ত হবে না। তবে তিনি দণ্ডিত হওয়ায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে তাকে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে।

এসআর

সম্পর্কিত খবর