[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে: আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ৯:১৩ এএম

সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৯ নভেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজ করতে পারে এবং সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদরা জানান, শ্রীলঙ্কা উপকূল ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে এগোতে পারে।

এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা দেশের আবহাওয়া স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে।

এসআর

সম্পর্কিত খবর