[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ১০:১১ এএম

সংগৃহীত ছবি

বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যাচাইয়ের পর পদ নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান,

“নিহত আবুল কালামের পরিবারকে সহায়তা করার অংশ হিসেবে তার স্ত্রীকে মেট্রোরেলে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদে নিয়োগ দেওয়া হবে।”

গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের (৩৫) মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর