[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ৮:৩২ এএম

সংগৃহীত ছবি

৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ নভেম্বর থেকে শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত রোববার প্রকাশিত হয় ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল, যেখানে ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।

গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

সরকারি সাধারণ কলেজে ৬৫৩ জন শিক্ষক এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন প্রক্রিয়া চলে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।

এ বিসিএসের আবেদন ফি ছিল ২০০ টাকা, তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ফি নির্ধারণ করা হয়েছিল ৫০ টাকা। আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ৩২ বছর।

এসআর

সম্পর্কিত খবর