[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ৩:০৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এই আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “কার্গো ভিলেজের পাশের একটি এলাকায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনাতেও বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী ও কার্গো কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর