[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হজের তিন প্যাকেজ ঘোষণা, খরচ কিছুটা কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৭ এএম

সংগৃহীত ছবি

আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

প্যাকেজের বিস্তারিত

২০২৬ সালের হজে খরচ কিছুটা কমানো হয়েছে। নতুন ঘোষিত প্যাকেজগুলো হলো—

  • প্যাকেজ-১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা (আবাসন মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে)।
  • প্যাকেজ-২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা (আবাসন মসজিদুল হারাম থেকে ১.৭ কিলোমিটারের মধ্যে)।
  • প্যাকেজ-৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা (আবাসন আজিজিয়া এলাকায়)।

বিমান ভাড়া কমেছে

হজযাত্রীদের খরচ কমাতে বিমান ভাড়াও হ্রাস করা হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও জানান,

  • ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে তার সঙ্গে ৫০ বছরের নিচে একজন সঙ্গী নিতে হবে।
  • সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

আগামী বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৬। নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর।

এসআর

সম্পর্কিত খবর