[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৯:৫৭ এএম

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ–২০২৫’ বাস্তবায়নের কৌশল ও সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ মতিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

আলোচনায় গণপরিষদ গঠন, সংবিধান আদেশ জারি, সংবিধানের ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং গণভোট আয়োজনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে কমিশন সরকারের কাছে একাধিক সুপারিশ পেশ করবে।

কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এ ছাড়া জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন। 

এসআর

সম্পর্কিত খবর