[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশ সফরে ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৯:৩৪ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এ আমন্ত্রণ জানান তিনি।

অনুষ্ঠানে ড. ইউনূস শুধু ট্রাম্পের সঙ্গেই নয়, স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী সিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন।

এ ছাড়া সংবর্ধনার ফাঁকে প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও মতবিনিময় করেন।

এসআর

সম্পর্কিত খবর