[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

এএসপি পদে পদোন্নতি পেলেন ৩৯ পুলিশ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৩৯ জন কর্মকর্তা।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর