[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সাত জেলায় নতুন পুলিশ সুপার, ছয় কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ১০:১৪ এএম

সংগৃহীত ছবি

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।

যেসব জেলায় নতুন এসপি

প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক কার্যকর

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর