[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ৫:৫১ এএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘ইলেকশন অ্যাপ’ দ্রুত উদ্বোধনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য অ্যাপটি সহজে ব্যবহারযোগ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের তথ্য জানিয়ে বলেন, টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ বৈঠকে নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করেন।

অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনের প্রার্থীসংক্রান্ত তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর জন্য ইন্টারেকটিভ ফিচারসহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে।

পরিকল্পনা উপস্থাপনের পর প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপটি উদ্বোধনের নির্দেশ দেন। 

এসআর

সম্পর্কিত খবর