[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাসদস্য, রোগী ও অতিথিদের সঙ্গে।

দিনের শুরুতে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন সামরিক সদস্য এবং সাম্প্রতিক গণআন্দোলনে আহতদের খোঁজখবর নেন ও তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

এ সময় তিনি তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে সেনাপ্রধান রাজধানীর বিভিন্ন সেনাক্যাম্প পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সেনাসদস্যরা সেনাপ্রধানকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং তাৎক্ষণিকভাবে উৎসবের আবহ তৈরি হয়। সেনাপ্রধান দায়িত্বশীল সদস্যদের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন।

ঈদের বিকেলে সেনা ভবনে আয়োজিত এক শুভেচ্ছা অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, দেশের বিশিষ্টজন এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেন। সবাই সেনাপ্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভরপুর। 

এসআর

সম্পর্কিত খবর