[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে ২০২৫ ৫:২৩ পিএম

সংগৃহীত ছবি

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে একদিনের নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামীকাল মঙ্গলবার (২৭ মে) এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার (২৬ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "অনিবার্য কারণবশত আগামীকাল ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে।"

এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশের সব সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর জানান, "এই 'কালো' আইন বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।"

তিনি জানান, মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল বের করে বাদামতলায় সমবেত হওয়ার পরিকল্পনা রয়েছে। 

এসআর

সম্পর্কিত খবর