[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে ২০২৫ ১১:৪৩ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহায় কোরবানি শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এবার বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসকরা প্রতিশ্রুতি দিয়েছেন—প্রথম দিনের কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে।”

তিনি আরও বলেন, “প্রতি বছর অনেক চামড়া নষ্ট হয়, আর গরিবরা নায্যমূল্য থেকে বঞ্চিত হন। এবার যেন সবাই চামড়ার উপযুক্ত মূল্য পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।”

চামড়ার হাসিল প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে ৫% হাসিল নেওয়া হয়, যা অনেক বেশি। আমরা চাই এটি ৩%-এ নামিয়ে আনা হোক। এবার না পারলেও ভবিষ্যতের জন্য কাজ করছি।”

পশুর হাটে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। “হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক আনসার ও চিকিৎসকের ব্যবস্থা থাকবে। অসুস্থ গরু বিক্রি রোধেও নজরদারি থাকবে।

 

এসআর

সম্পর্কিত খবর