[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ঈদে গণমাধ্যমে পাঁচ দিনের ছুটি চায় ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৫ ১০:০০ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রসহ গণমাধ্যমে পাঁচ দিনের ছুটি দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

তবে সংবাদপত্রে ছুটি বরাবরের মতো মাত্র তিন দিন নির্ধারিত রয়েছে, যা বৈষম্যমূলক বলে দাবি করেছেন ডিআরইউ নেতারা। তারা বলেন, ঈদের সময় হকাররাও পত্রিকা বিক্রি করেন না। ফলে পত্রিকা প্রকাশে আগ্রহ বা কার্যকারিতা থাকে না।

এই প্রেক্ষাপটে আসন্ন ঈদে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি কার্যকর করার জন্য বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) প্রতি আহ্বান জানিয়েছেন ডিআরইউ নেতৃবৃন্দ। 

এসআর

সম্পর্কিত খবর