[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

৮ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে ২০২৫ ৬:২৪ পিএম

সংগৃহীত ছবি

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সমস্যা থেকে সৃষ্ট আট ঘণ্টার অচলাবস্থার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ফের সচল হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এনআইডি সার্ভারে লগইনের জন্য প্রয়োজনীয় ওটিপি সিস্টেম সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত অকার্যকর ছিল। ফলে সারাদেশে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে না পারায় এনআইডি সংশোধন, স্থানান্তর ও নতুন ভোটার নিবন্ধনসহ বেশিরভাগ সেবা বন্ধ থাকে। তবে এনআইডি যাচাই সংক্রান্ত কার্যক্রম চালু ছিল।

সার্ভারে বর্তমানে প্রায় সাড়ে ১২ কোটি ভোটার নিবন্ধিত রয়েছেন। এদের অনেকেই প্রতিদিন বিভিন্ন সেবার জন্য আবেদন করেন, যার ফলে সাময়িক এ বিভ্রাটে ভোগান্তিতে পড়েন অনেকে।

মহাপরিচালক আরও জানান, ওটিপি না পেলেও ফেস রিকগনিশন পদ্ধতির মাধ্যমে কিছু কর্মকর্তা সার্ভারে প্রবেশ করে সীমিত পরিসরে সেবা চালিয়ে যেতে সক্ষম হন।

তিনি আশ্বস্ত করে বলেন, “সন্ধ্যার পর থেকে সিস্টেম স্বাভাবিক হয়েছে, আগামীকাল থেকে আগের মতোই নিয়মিত কার্যক্রম চলবে। 

এসআর

সম্পর্কিত খবর