[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

“জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব” — স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে ২০২৫ ১০:২৯ এএম

ফাইল  ছবি

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনা না গেলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই ঘটনায় যারা জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। যদি আমি তা করতে ব্যর্থ হই, তাহলে আমি নিজেই পদত্যাগ করব।”

আরও পড়ুন: পদত্যাগে দুই উপদেষ্টাকে ৩ দিনের আলটিমেটাম

এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কাটার উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সীমান্ত পরিস্থিতি নিয়ে লেন, “আমাদের সীমান্ত পুরোপুরি নিরাপদ। কোনো ধরনের হুমকি বা সমস্যা নেই। কৃষকেরা নিশ্চিন্তন ধান কাটতে পারবে।

এসআর

সম্পর্কিত খবর