[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

২০২৪ সালের বন্যা ছিল অস্বাভাবিক: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ৬:১২ এএম

সংগৃহীত ছবি

২০২৪ সালের বন্যাকে অস্বাভাবিক ও ব্যতিক্রমী হিসেবে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ এপ্রিল) সকালে তেজগাঁওয়ে তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বন্যাদুর্গতদের মাঝে পুনর্বাসন কার্যক্রমের আওতায় ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই শুরু হয় এ বন্যা। তিনি বলেন, “আমরা বুঝতে পারিনি এই এলাকাগুলোতে বন্যা হবে।

এটি ছিল পূর্বের বছরের চেয়ে একেবারে আলাদা এবং অনেক বেশি ক্ষতিকর। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করলেও দিন যত গেছে, ততই জটিল হয়েছে।”

তিনি বলেন, “দেশজুড়ে মানুষ ত্রাণ ও সাহায্যের জন্য ছুটে গেছে। প্রকৃত ক্ষতির মাত্রা বোঝা গেছে অনেক পরে। অনেকে ঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।”

পুনর্বাসন কার্যক্রম নিয়ে ড. ইউনূস বলেন, “বাড়ি নির্মাণে নগদ অর্থ দেওয়ার প্রস্তাব আসলেও আমি তা নাকচ করি, কারণ এতে অনিয়মের সুযোগ তৈরি হয়।

পরে সেনাবাহিনীর মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে নিশ্চিত করা যায় সঠিকভাবে কাজ সম্পন্ন হচ্ছে।”

তিনি জানান, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করাটা সরকারের জন্য বড় স্বস্তির বিষয় ছিল। 

এসআর

সম্পর্কিত খবর