[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এলপি গ্যাসের দাম কমলো, নতুন মূল্য কার্যকর আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ৮:২৭ এএম

ফাইল  ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (৩ মার্চ) বিইআরসি ঘোষণা দিয়েছে, ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১,৪৭৮ টাকা। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

একই ঘোষণায়, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ১ টাকা ৩১ পয়সা কমিয়ে নতুন মূল্য ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসের মূল্যবৃদ্ধি ও বর্তমান সমন্বয়

গত ফেব্রুয়ারি মাসে (২ ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১,৪৭৮ টাকা করা হয়েছিল।

একই সময় অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৬৭ টাকা ৭৪ পয়সা

 

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম নির্ধারণ করে। নতুন মূল্যের এই সমন্বয়ও আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে।

আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর