[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

খাদ্যের দাম কমবে, প্রত্যাশা প্রেস সচিবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ৮:২৯ এএম

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা পদে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্য শস্যের দাম কমছে, এবং এর প্রভাব বাংলাদেশেও পড়বে।

তিনি আশা প্রকাশ করেছেন যে, দেশে খাদ্য শস্যের দাম কমবে। রোববার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সব আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কার্যক্রম শুরু করবে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, গত ৫ মাসে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং এতে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে যাবে বলে তার প্রত্যাশা। এছাড়া, রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পাবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।

শফিকুল আলম আরও জানান, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা সমাধান করা হয়েছে। কোরীয় কোম্পানির হাতে জমির কাগজপত্রও হস্তান্তর করা হয়েছে, যার ফলে দেশে ব্যাপক কোরিয়ান বিনিয়োগ আসবে। তিনি জানান, পূর্বে পতিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার চেষ্টা করেছিল, যার কারণে কোরিয়ান বিনিয়োগের একটি বড় অংশ ভিয়েতনামে চলে গিয়েছিল। তবে, এখন সেই সংকট সমাধান হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর