২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে তার আইনি পরামর্শকদের আবেদনের পর নতুন করে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা কেবল এই প্রত্যর্পণ চুক্তির আওতাতেই দেশে ফিরতে পারেন। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছিল। তবে ভারত বরাবরই বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিহিত করে আসছে। গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে জড়িত এবং প্রচলিত আইন অনুযায়ীই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, চুক্তির ভেতরেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোন ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে তা হবে না। বাংলাদেশ সরকারের তরফ থেকে ‘শুধুমাত্র প্রত্যর্পণের’ কথা বলায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে—এই চুক্তিতে আসলে কী বিধান রয়েছে?
প্রত্যর্পণ প্রক্রিয়া কী?
দুবাইয়ে আটক ও পরবর্তীতে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গে গত মঙ্গলবার জাতীয় সংসদে এক বিবৃতিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রত্যর্পণের ব্যাখ্যা দেন। তিনি বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া; ইন্টারপোলের রেড নোটিশ জারি বা কাউকে গ্রেপ্তারের মাধ্যমেই এটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত নিজ দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনি শর্ত যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
পলাতক আসামিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশে ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ কার্যকর রয়েছে, যার অধীনে সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকার বাধ্যবাধকতা আছে। বর্তমানে ভারত ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি রয়েছে।
২০১৩ সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় অতীতে বাংলাদেশ অনুপ চেটিয়াকে ভারতের কাছে এবং ভারত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নুর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছিল। ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়, যেখানে বলা হয়—কোনো অভিযুক্তকে ফেরত চাইতে হলে অনুরোধকারী দেশকে অভিযোগের সপক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ দাখিল করতে হবে না; কেবল সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা উপস্থাপন করলেই তা বৈধ অনুরোধ হিসেবে বিবেচিত হবে।
অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, চুক্তির শর্ত বিবেচনায় নিলে ভারতের দিক থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব হবে না বলেই তার ধারণা। তবে তিনি এও উল্লেখ করেন যে, শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ দেখিয়েছেন।
চুক্তিতে কোন অপরাধগুলো প্রত্যর্পণযোগ্য?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে:
এমন কোনো কাজ বা আচরণ, যা উভয় দেশের আইন অনুযায়ী ন্যূনতম এক বছরের কারাদণ্ডে দণ্ডনীয়।
কর বা রাজস্ব সংক্রান্ত কিংবা সম্পূর্ণ আর্থিক প্রকৃতির অপরাধ হলেও তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
উভয় দেশের আইনে অপরাধটিকে একই শ্রেণিভুক্ত করা হয়েছে কি না বা একই নামে অভিহিত করা হয়েছে কি না, তা এক্ষেত্রে বিবেচ্য হবে না; দুই দেশেই শাস্তিযোগ্য হলেই চলবে।
কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, সহায়তা, প্ররোচনা বা উসকানি দেওয়া কিংবা সহযোগী হিসেবে যুক্ত থাকলেও প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে।
চুক্তির ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত কোনো অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কার্যক্রম আংশিক বা সম্পূর্ণভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে ঘটলেও প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে, যদি সামগ্রিকভাবে তা অনুরোধকারী রাষ্ট্রে একটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
‘রাজনৈতিক অপরাধ’ নিয়ে চুক্তির বিধান
শেখ হাসিনার সমর্থকদের অনেকেই চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদটির কথা উল্লেখ করে দাবি করছেন, এই ধারার কারণে ভারত আইনগতভাবে তাকে প্রত্যর্পণ করতে পারবে না। ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হয়েছে তা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র তা প্রত্যাখ্যান করতে পারে।
তবে একই অনুচ্ছেদে কিছু সুনির্দিষ্ট অপরাধকে ‘রাজনৈতিক চরিত্রের অপরাধ’ হিসেবে গণ্য না করার কথাও স্পষ্টভাবে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে:
উভয় দেশ যেসব বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেগুলোর বাধ্যবাধকতা অনুযায়ী শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।
হত্যা, অনিচ্ছাকৃত হত্যা বা অপরাধমূলক নরহত্যা এবং হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়া।
মানুষের জীবন বিপন্ন করতে পারে বা সম্পত্তির ব্যাপক ক্ষতি করতে পারে এমন বিস্ফোরণ ঘটানো কিংবা বিস্ফোরক দ্রব্য তৈরি ও নিজের দখলে রাখা।
জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ রাখা অথবা গ্রেপ্তার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।
জনসাধারণের ব্যবহার্য সম্পত্তির ক্ষতিসাধন করা, অপহরণ, বলপূর্বক তুলে নেওয়া, বেআইনিভাবে আটক রাখা এবং জিম্মি করার মতো অপরাধ।
প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ
চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ অনুরোধ নাকচ করার ভিত্তিসমূহ উল্লেখ করা হয়েছে। এই ধারা অনুযায়ী, নিম্নলিখিত ক্ষেত্রে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না:
অভিযুক্ত ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে এই মর্মে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে।
যে অপরাধে তিনি অভিযুক্ত বা দণ্ডিত হয়েছেন তা যদি অত্যন্ত তুচ্ছ বা লঘু প্রকৃতির হয়।
কথিত অপরাধ সংঘটন বা পলাতক হওয়ার পর দীর্ঘ সময় অতিবা
এইচ/এম