[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ১২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির

 পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। মঙ্গলবার (১০ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এই পূর্বাভাস দেন।

​আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

​১১ নভেম্বর (বুধবার) সকাল ৯টা পর্যন্ত: বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

​১১ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

​১২ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

​১৩ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

​১৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা: সারা দেশে আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

​নতুন লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এইচ/এম

সম্পর্কিত খবর