[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ১১:৩০ এএম

সংগৃহীত ছবি

পোশাক শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও

 আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ তিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদরদপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমিক অসন্তোষ রুখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

​বিজিবির দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল; এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা।

​পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের সাহায্যে প্রযুক্তিনির্ভর নজরদারি ও লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন।

এইচ/এম

সম্পর্কিত খবর