[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

মিরসরাইয়ে সাগরে মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সার জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬ ৮:০২ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাই উপকূল ব্যবহার করে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে সার পাচারের

 চেষ্টার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

​গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ ও জব্দকৃত মালামালের বিবরণ

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর ঘোড়াশাল থেকে আসা ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৫ টন ওজনের ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। পাশাপাশি সার পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। এর আগে একই থানা-পুলিশের অভিযানে আরও ৩০১ বস্তা ইউরিয়া সার ও দুটি ট্রাক জব্দ করা হয়েছিল।

​জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, সাম্প্রতিক সময়ে পাচারকারীরা মিরসরাইয়ের বঙ্গোপসাগর রুটটিকে সার পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এইচ/এম

সম্পর্কিত খবর