[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪ ১০:২৪ এএম

ফাইল  ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

 এর ফলে, ওই মিশন থেকে এখন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তটি নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে। আপাতত, আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা স্থগিত রাখা হবে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হামলাকারীরা মিশনের ভাঙচুর করে, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে সেটি পুড়িয়ে ফেলে। এই ঘটনায় ঢাকা ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে এবং কড়া প্রতিবাদ জানিয়েছে।

এছাড়া, আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য গত সোমবার দিল্লিতে একটি নোট পাঠিয়েছে ঢাকা, যার সঙ্গে একযোগে কঠোর প্রতিবাদ জানানো হয়।

 

এসআর

সম্পর্কিত খবর