[email protected] শুক্রবার, ৫ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এলপি গ্যাসের দাম কমলো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ জুন ২০২৬ ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তারা ৫৫ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন।

একই সঙ্গে অটোগ্যাসের দামও হ্রাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দাম ছিল ৮৯ টাকা ৫০ পয়সা।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা এবং পরে ১৯ এপ্রিল আরও বৃদ্ধি করে ১ হাজার ৯৪০ টাকা করা হয়।

নতুন মূল্য নির্ধারণের ফলে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ধারায় কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন ভোক্তারা।

এসআর

সম্পর্কিত খবর