[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, কয়েক বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মে ২০২৬ ১১:১৯ এএম

সংগৃহীত ছবি

টানা গরমের পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।


সোমবার (১১ মে) প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর প্রভাব কয়েক দিন স্থায়ী হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত উল্লিখিত বিভাগগুলোর কিছু স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

কোথাও কোথাও এর মাত্রা আরও বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।


বিশেষ করে সিলেট বিভাগের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি তৈরি হয়েছে।

একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশের আবহাওয়ায় এ পরিবর্তন দেখা দিতে পারে।

এসআর

সম্পর্কিত খবর