[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাতজুড়ে বজ্রঝড়ের শঙ্কা, দিনে আরও তীব্র হতে পারে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে ২০২৬ ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে আবারও অস্থির আবহাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বজ্রপাত, দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের সমন্বয়ে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।


কানাডার University of Saskatchewan-এর আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


তিনি জানান, রংপুর বিভাগের কিছু এলাকায় আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং রাতের দিকে এটি আরও বিস্তৃত হতে পারে। একই সময়ে রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুপুরের পর থেকে রাত পর্যন্ত মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।


ঢাকা বিভাগের ক্ষেত্রে উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকলেও দক্ষিণাঞ্চলে তা কম হতে পারে। চট্টগ্রামের উত্তর অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। অন্যদিকে খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।


পাশাপাশি ভারতের West Bengal-এর কয়েকটি জেলা এবং Tripura রাজ্যেও একই সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাওয়াবিদদের মতে, দেশের বিভিন্ন স্থানে এই কালবৈশাখী পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।


এদিকে আবহাওয়া বিশেষজ্ঞ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দেশের আটটি বিভাগেই বিচ্ছিন্নভাবে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী আঘাত হানতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর