[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের বিশেষ সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ১১:৫৮ এএম

সংগৃহীত ছবি

অবিরাম বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কৃষকদের ক্ষতির কথা বিবেচনায় নিয়ে সরকার তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য টানা তিন মাস সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ২৪তম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার আওতায় আনতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি বলেন, কয়েকদিন আগেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছিল।

বৃষ্টিতে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রী আরও জানান, সংসদে যোগ দেওয়ার আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যাতে সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে বলেও উল্লেখ করেন।


তিনি আশ্বস্ত করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে আগামী তিন মাস ধারাবাহিকভাবে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর