[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ভিজিট ভিসায় হজের চেষ্টা: সহায়তা করলে বড় অঙ্কের জরিমানার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ১১:৩৭ এএম

সংগৃহীত ছবি

পবিত্র হজ মৌসুমে ভিজিট ভিসা ব্যবহার করে অবৈধভাবে হজ পালনের চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ধরনের ব্যক্তিদের আশ্রয় বা সহযোগিতা করলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখের সমান।


মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ভিজিট ভিসাধারীদের হোটেল, ভাড়া বাসা বা ব্যক্তিগত আবাসে থাকার সুযোগ করে দেওয়া কিংবা অনুমতি ছাড়া তাদের ধর্মীয় স্থানে অবস্থানের সুযোগ দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম Gulf News–এর তথ্য অনুযায়ী, এই বিধিনিষেধ হজ মৌসুমজুড়ে কার্যকর থাকবে—জিলকদ মাসের শুরু থেকে জিলহজের মধ্যভাগ পর্যন্ত। একাধিক ব্যক্তিকে সহায়তা করলে জরিমানার পরিমাণও বাড়তে পারে বলে জানানো হয়েছে।


সৌদি কর্তৃপক্ষ বলছে, প্রতিবছর কিছু মানুষ নিয়ম ভেঙে ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টা করেন, যা সম্পূর্ণ অবৈধ। এমন ঘটনায় বহু মানুষকে দেশে ফেরত পাঠানো হয়।


হজের শৃঙ্খলা বজায় রাখা এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের তথ্য জানাতে নির্ধারিত জরুরি নম্বরে যোগাযোগের আহ্বানও জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর