জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে শনিবার (১৮ এপ্রিল) সিলেট নগরের বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ১১ কেভি ফিডারের আওতায় ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে:
চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এসআর