[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের অনুমোদন, উৎপাদনের পথে প্রকল্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এর ফলে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিলের শেষের দিকেই প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।


বিএইআরএ’র নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার শাখার প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান বলেন, জ্বালানি লোডিংয়ের জন্য প্রয়োজনীয় কমিশনিং লাইসেন্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে।

এখন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।


এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, এর আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয় সামনে আসায় অতিরিক্ত সময় নেওয়া হয়েছিল। সেসব বিষয় সমাধানের পর নিরাপত্তা নিশ্চিত করেই লাইসেন্স অনুমোদন দেওয়া হয়েছে।


অন্যদিকে, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন নিরাপত্তা অনুমোদনও পাওয়া গেছে।


তিনি আরও আশা প্রকাশ করেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ নাগাদ ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

এসআর

সম্পর্কিত খবর