[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

দুই জেলার ডিসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের দুই জেলার জেলা প্রশাসক (ডিসি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তাদের পরবর্তী দায়িত্ব নির্ধারণ না হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।


প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর