[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

উন্নয়ন নিশ্চিত করতে ইন্টারনেটকে 'জলের মতো সস্তা' করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১:১৬ পিএম

সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট ছাড়া দেশের কাঙ্ক্ষিত ডিজিটাল রূপান্তর ও সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন

​সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট ছাড়া দেশের কাঙ্ক্ষিত  মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​বিটিআরসি চেয়ারম্যান বলেন, গত তিন দশকে টেলিকম খাতে অনেক পরিবর্তন এসেছে। আগে শুধু ভয়েস কল বা যোগাযোগই প্রধান ছিল, কিন্তু এখন ডেটা বা ইন্টারনেট হলো ‘নতুন জ্বালানি’। ব্যবসা, শিক্ষা ও ব্যাংকিংয়ের মতো প্রতিটি খাতে এখন উচ্চগতির ও সাশ্রয়ী ইন্টারনেটের কোনো বিকল্প নেই। ইন্টারনেটের দাম এতটাই নাগালের মধ্যে থাকা উচিত যেন তা 'জলের দামের' মতো মনে হয়।

​তিনি আরও উল্লেখ করেন, কেবল সংযোগ দিলেই হবে না, গ্রাহকের জীবনমান উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরি করে এমন সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সেবাগুলো গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের ভূমিকা অপরিসীম।

​এমদাদ উল বারী লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ওপর গুরুত্বারোপ করে জানান, বাজারে প্রতিযোগিতা বাড়াতে এবং অবকাঠামো ভাগাভাগি নিশ্চিত করতে নতুন নীতিমালার কাজ চলছে। প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও যেন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে নতুন উদ্ভাবনে অংশ নিতে পারে, সেটাই হবে প্রকৃত ডিজিটাল অগ্রগতির প্রতিফলন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ সচিবসহ সংশ্লিষ্ট খাতের উর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এসআর

সম্পর্কিত খবর