[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৫:৩২ এএম

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে

 বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

​নিহতদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনের দাফন মধ্যপ্রাচ্যেই সম্পন্ন করা হয়েছে।

​সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

​শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত হয়েছিলেন। সরকারি পক্ষ থেকে তার পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।

​যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ হারিয়ে যারা দেশে ফিরছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকার বিশেষ উদ্যোগ নেবে।

এসআর

সম্পর্কিত খবর