[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সম্পর্ক উন্নয়নে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ৭:১২ এএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আলোচনায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই সরকারের লক্ষ্য। ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে বিভিন্ন সমস্যা সহজেই সমাধান সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।


এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর আমলের সম্পর্কের প্রসঙ্গ টেনে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন বলে মন্তব্য করেন উপদেষ্টা।

এসআর

সম্পর্কিত খবর