[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ত্রয়োদশ সংসদের অষ্টম দিনেও যান্ত্রিক ত্রুটি, স্থগিত হলো অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৯:০৮ এএম

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন

 আহমাদ এই ঘোষণা প্রদান করেন।

​ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে শুরু থেকেই মাইক ও সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। স্পিকার এবং সংসদ সদস্যরা একে অপরের কথা স্পষ্টভাবে শুনতে না পারায় একপর্যায়ে অধিবেশন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মাইকের সমস্যার কথা জানান।

​পরিস্থিতি বিবেচনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ জানান, মাগরিবের আজানের জন্য ২০ মিনিট এবং সাউন্ড সিস্টেম মেরামতের জন্য আরও ২০ মিনিট—সর্বমোট ৪০ মিনিটের বিরতি দেওয়া হলো। এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়েছিল।

​উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া এই সংসদের প্রথম দিনও একই ধরণের যান্ত্রিক বিভ্রাট দেখা দিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে সংসদীয় কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু করা যায়।

এসআর

সম্পর্কিত খবর