[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১০:৫০ এএম

সংগৃহীত ছবি

সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।


এর আগে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক জানাজা নামাজে পাশাপাশি অংশ নেন দুই নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে অগ্রসর হলে, বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।


প্রায় ২০ মিনিটের এই সংক্ষিপ্ত বৈঠকে পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা কার্যালয় ত্যাগ করলে প্রধানমন্ত্রী তাকে কিছুটা পথ এগিয়ে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের মতে, এটি ছিল একটি সৌজন্যপূর্ণ সাক্ষাৎ, যেখানে পারস্পরিক সম্মান ও ভদ্রতা প্রকাশ পায়।

এসআর

সম্পর্কিত খবর