[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ৫:১৭ এএম

নিহত সাহেদা আহমদ

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

নিহত সাহেদা আহমদ রাজধানীর একটি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। গত বুধবার (২৫ মার্চ) রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে হঠাৎ আগুন ধরে যায়। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন।


পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মাওনা এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।


চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং সংকটাপন্ন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।


নিহত সাহেদা আহমদ গাজীপুরের শ্রীপুর উপজেলার স্থানীয় বাসিন্দা এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী।

এসআর

সম্পর্কিত খবর