[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ৪:৩৩ এএম

সংগৃহীত ছবি

সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান। পরে হেঁটে একাধিক ভবনে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম সরেজমিনে দেখেন।

এ সময় তিনি জ্বালানি, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপস্থিতি পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

কর্মকর্তাদের সময়ানুবর্তিতা ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসআর

সম্পর্কিত খবর