[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ৬:১৮ এএম

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বুধবার (২৫ মার্চ) জারি হতে পারে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শিগগিরই তাকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।


এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন। পরবর্তীতে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।


তার পদত্যাগের পর থেকেই অ্যাটর্নি জেনারেলের পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল।

এসআর

সম্পর্কিত খবর